30 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইভিএমে কারচুপির অভিযোগ, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা

ইভিএমে কারচুপির অভিযোগ, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা

ইভিএমে কারচুপির অভিযোগ, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার রামগড় পৌর নির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল ও গেজেট স্থগিত চেয়ে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল ইসলামের আদালতে মামলাটি করেন পরাজিত ৭ কাউন্সিলর প্রার্থী। এতে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও এ মামলায় বিবাদী করা হয়েছে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আফসার হোসেন রনি। তিনি বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করেছে।

মামলার এজাহারে পৌরসভার ১, ২, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম দিয়ে কারচুপি করায় মাস্টার কার্ড তলব করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রচার না করে বিধি ভঙ্গ করায় ফলাফল বাতিল ও পরবর্তী গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করা হয়।

গত ২ নভেম্বর রামগড় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভায় এ বার ৯ ওয়ার্ডে মোট ভোটার ছিল ২০ হাজার ৮ ৮৬ জন। মামলা হওয়া ৭ ওয়ার্ডে ১৬ হাজার ৯০৭ জন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত