27 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কারাগারে বাথরুমে পড়ে সাবেক এমপি লতিফ আহত

কারাগারে বাথরুমে পড়ে সাবেক এমপি লতিফ আহত

কারাগারে বাথরুমে পড়ে সাবেক এমপি লতিফ আহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফ কারগারের বাথরুমে পড়ে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮ টার দিকে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এমএ লতিফ বাথরুমে হঠাৎ পড়ে আহত হন। এছাড়াও নাক দিয়ে কিছুটা রক্ত ঝরেছে। আগেই হার্টে বাইপাস সার্জারি ছিলো। এ জন্য কারাগারের ডাক্তারেরা চমেকে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, কারাগারের ভেতর কেউ সাবেক এমপিকে হামলা করেনি। এটি গুজব। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে চট্টগ্রাম নগরের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা