26 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি

চট্টগ্রামে নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি

চট্টগ্রামের সব হাসপাতালে নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি

বিএনএ,চট্টগ্রাম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে বিসিএস কর্মকর্তাদের অপসারণ চেয়ে আবারও কর্মবিরতি পালন করেছে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ নামের একটি সংগঠন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এর আগে গত ১ অক্টোবরও কর্মবিরতি পালন করেছিল তারা।

বিশ্বজিৎ বড়ুয়া জানান, প্রায় এক মাস ধরে আমরা একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়নের দাবি জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন। উনি আশ্বস্ত করেছিলেন দাবি মেনে নিবেন। আমরা কর্মবিরতি স্থগিতও করি। কিন্তু আমাদের দাবি এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি।

সিনিয়র স্টাফ নার্স ইব্রাহিম খলিল বলেন, এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। গত ১ অক্টোবর দাবি মানার আশ্বাস দেওয়ায় আমাদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়। কিন্তু আমাদের দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পুনরায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। এরই অংশ হিসেবে আজ ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছি।

কর্মবিরতি চললেও হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত ছিল।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী