29 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

বিএনএ, ঝিনাইদহ: ট্রাকে ধাক্কা লেগে  ঝিনাইদহের আঠারো মাইল নামক স্থানে  মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে মুরাদ ও তহিদুল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতরা হলেন- ওই কলেজের ভিপি মুরাদ হোসেন (২৫), একই কলেজের সহপাঠী তৌহিদুল ইসলাম (২৩) ও সমরেশ কুমার (২২)। নিহত মুরাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় এবং তৌহিদুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৭ মাইল নামক স্থানে রাস্তার পাশে বিদ্যুতের পিলারবাহী একটি ট্রাক দাড়িয়ে ছিল। সেসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের