30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লকডাউনের অষ্টম দিনে ৪৪ মামলা

চট্টগ্রামে লকডাউনের অষ্টম দিনে ৪৪ মামলা

চট্টগ্রামে লকডাউনের অষ্টম দিনে ৪৪ মামলা

বিএনএ,চট্টগ্রাম: সরকার ঘোষিত সপ্তাহব্যাপি চলমান কঠোর লকডাউনের অষ্টম দিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি বিধিনিষেধ না মেনে দোকান, রেস্টুরেন্ট ও শপিং মল খোলা রাখায় ৪৪ মামলায় ১৮ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) নগরীর চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, সদরঘাট, কোতোয়ালী, পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ৪টি মামলায় ২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন। সদরঘাট ও কোতোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ২টি মামলায় ৪০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ৬টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ৪টি মামলা দায়ের করে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। কোতোয়ালী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ৩টি মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করেন। পতেঙ্গা ও ইপিজেড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ৮০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে নগরের বিভিন্ন স্থান নিয়মিত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ