21 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত


বিএনএ, খুলনা : খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।  শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে আটটার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবার জানায়, রাতে লেখাপড়া করে বাড়ির সামনে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলছিল। এ সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। এ সময় ইতি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তার জানান, আহত ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পায়ে গিয়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু