34.6 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - জুলাই ৪, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ


বিএনএ, ঢাকা : জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অভিনেত্রী শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্র সংলাপ ফোরাম-এর পক্ষ থেকে এ জিডি করা হয়। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে মামলা করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ