25 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকে বিস্কুটের প্রলোভনে ধর্ষণের মামলায় মো. শামছুল হক (৪৫) নামে একজনকে এক গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।  মঙ্গলবার (৭ জুন)  রাতে জেলার ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শামছুল হক উপজেলার আন্দারিয়াপাড়া এলাকার মৃত ছয়েব আলীর ছেলে।

বুধবার (৮ জুন) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবিষয়ে র‍্যাব-১৪’র সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন বলেন, গত ১১ মে ওই শিশু ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয়। এই সুযোগে সামছুল হক ভিক্টিমকে বিস্কুটের প্রলোভনে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। এসময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সামছুল হক পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ১৩ মে ওই শিশুর বাবা বাদী হয়ে ফুলপর থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল হক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!