30 C
আবহাওয়া
১১:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মোজাম্বিক উপকূলে নৌকাডুবে ৯০ জনের মৃত্যু

মোজাম্বিক উপকূলে নৌকাডুবে ৯০ জনের মৃত্যু

নৌকা

বিশ্ব ডেস্ক: মোজাম্বিকের উত্তর উপকূলে একটি নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (৭ এপ্রিল) নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেছে। মাছ ধরার নৌকায় করে তারা নামপুলা প্রদেশের একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি

নামপুলার একজন মন্ত্রী জানিয়েছেন যে, অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ৯১ জনেরও বেশি মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। উদ্ধারকারীরা পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। আরও সন্ধান চলছে, কিন্তু সমুদ্রের অবস্থার কারণে উদ্ধার কাজ কঠিন হচ্ছে।

তিনি আরও বলেন, দেশটিতে দেখা দেওয়া কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে মূল ভূখণ্ড থেকে নিহতরা অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলেন। একটি তদন্তকারী দল নৌকাডুবির কারণ খুঁজে বের করার জন্য কাজ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে মোজাম্বিকে প্রায় ১৫ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৩২ জন মারা গেছেন।

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন