32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ,আরও ২ মরদেহ উদ্ধার

গুলিস্তানে বিস্ফোরণ,আরও ২ মরদেহ উদ্ধার

গুলিস্তানে বিস্ফোরণ,আরও ২ মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা:রাজধানী সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মালিক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে।নিহতরা হলেন,মোঃ মোমিনুল ইসলাম(সুমন) ও মোহাম্মদ রবিন হোসেন শান্ত (১৯)। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ২০ জনে দাঁড়ালো।

বুধবার(০৮ মার্চ)বিকাল সোয়া ৪টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

নিহত মোমিনের ভাই মো. রনি জানান, আমার ভাইয়ের আনিকা এন্টারপ্রাইজ নামের একটি সেনেটারি দোকান রয়েছে। বিস্ফোরণের ঘটনার একদিন পরে আমার ভাইয়ের লাশ ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

অপরদিকে নিহত রবিনের মরদেহ শনাক্ত করে শাহাদাত হোসেন  জানান,আমার ভাই দুই মাস আগে সোনিয়া নামের এক কিশোরীকে বিয়ে করে।আনিকা এন্টারপ্রাইজ নামের দোকানের কর্মচারী ছিল আমার ভাই।  ধ্বংসস্তূপের নিচে আমার ভাই চাপা পড়ে ছিল। আজ ফায়ার সার্ভিসের কর্মীরা ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরে আমি এসে ঢাকা মেডিকেলে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত