32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: এখনও নিখোঁজ ৩

গুলিস্তানে বিস্ফোরণ: এখনও নিখোঁজ ৩


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে প‌রিবার। পরিবারগুলো তাদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন।

বুধবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেন। তি‌নি বলেন, মঙ্গলবার রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া গেছে। এখনও যে তিনজন নি‌খোঁজ আছেন তারা হলেন- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও রবিন হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়ে‌ছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বি‌ভিন্ন ওয়ার্ডে চি‌কিৎসাধীন। বার্ন ইউ‌নিটে চিকিৎসাধীন ১১ জন।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, আলামিন, মুনসুর, আবু বক্কর সিদ্দিক, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নাজমুল হোসেন, নুরুল ইসলাম, হৃদয়, নদী, আকুতি বেগম আছিয়া, মাইনুদ্দিন, মমিনুল, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।

এদিকে বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার সকাল থেকেই ওই এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তবে, পাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় ওই ভবনের দেয়াল ও জানালার গ্লাস রাস্তায় ভেঙে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত