29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অগ্রগতি নেই রুশ-ইউক্রেন তৃতীয় দফা বৈঠকেও

অগ্রগতি নেই রুশ-ইউক্রেন তৃতীয় দফা বৈঠকেও


বিএনএ, বিশ্বডেস্ক : প্রত্যাশিত কোন ফলাফল পাওয়া যায়নি বেলারুশে সোমবার সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত আলোচনা থেকে। আলোচনা অনেকটা ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে। মস্কো ও কিয়েভ উভয়পক্ষের প্রতিনিধি দল এ কথা জানিয়েছে।

রুশ প্রধান আলোচক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডেনস্কি বলেন, আলোচনায় প্রত্যাশিত ফলাফল আসেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা মিখাইল পডোলিয়াকও  স্বীকার করেছেন, পরিস্থিতির উন্নয়ন ঘটানোর মতো কোন ফলাফল পাওয়া যায়নি। তবে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

শিগগিরই চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে কোন পক্ষই দিনক্ষণের কথা উল্লেখ করেনি।

আলোচনায় রাশিয়ার মূল শর্তসমূহের মধ্যে রয়েছে দনেৎস্ক ও লুগানস্ক প্রজাতন্ত্র এবং ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি। এসব শর্ত মানা হলেই কেবল ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী