25 C
আবহাওয়া
১০:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্র মামলা:গোল্ডেন মনিরের অভিযোগ গঠন ১৬ মার্চ

অস্ত্র মামলা:গোল্ডেন মনিরের অভিযোগ গঠন ১৬ মার্চ

গোল্ডেন মনির

বিএনএ, ঢাকা  আদালত প্রতিবেদক): সোনা চোরাচালানের মাধ্যমে দোকান কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগ গঠনের তারিখ ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ অস্ত্র মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।এর আগে গত ২৬ জানুয়ারি ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর দুই দফায় পাঁচ মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য,২০২০ সালের ২০ নভেম্বর গভীর রাতে মনিরের বাড্ডার বনশ্রীর বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে শনিবার দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়।

ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে ২টি বিলাসবহুল গাড়ি। যার প্রতিটির মূল‌্য ৩ কোটি টাকা।সে দীর্ঘ দিন সোনা চোরাচালানের সাথে যুক্ত ছিলো।ঘটনায় তার বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলা করা হয়।গোল্ডেন মনির বর্তমানে কারাগারে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের