28 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (২৪), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া প্রকাশ দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) ও কর্ণফুলী উপজেলার যুবলীগ সংগঠক রাসেল আহমেদ (৩৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে ২০ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু