29 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মালিতে হামলায় পুলিশসহ নিহত ৩

মালিতে হামলায় পুলিশসহ নিহত ৩


বিএনএ, বিশ্বডেস্ক: মালির পশ্চিমাঞ্চলে একটি চেকপয়েন্টে হামলায় দেশটির দুই পুলিশ ও এক ফরাসি সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মৌরিতানিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় নারা শহরের চেক পয়েন্টে  এ হামলা চালানো হয়।
স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।

পুলিশী সূত্রে বলা হয়, হামলাকারিরা সন্দেহভাজন জিহাদী। নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। প্রায় ১৫ হামলাকারিকে নিরস্ত্র করা হয়।

গত প্রায় এক দশক ধরে জিহাদীবাদের বিস্তার এবং নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত মালি।
সহিংসতা দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত থাকলেও বর্তমানে তা প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে ছড়িয়ে পড়েছে।

বিএনএ/বিএম,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী