28 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে হবে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর

চবিতে হবে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর

চবিতে হবে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর

বিএনএ, চবি (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাথে অংশীদারিত্বে বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন ‘হাল্ট প্রাইজ’র বিজনেস প্রতিযোগিতার রিজিওনাল সামিট। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাউন্ডের বিজয়ী টিমগুলো অংশগ্রহণ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম কোনো আয়োজনে বেশি সংখ্যক বিদেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের গ্লোবাল ম্যানেজার হামদি বেন এলমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমকে এ তথ্য নিশ্চিত করেন।

হামদি বেন এলমি জানান, বাংলাদেশে এই প্রতিযোগিতার ২ টা ভেন্যুর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসে রাউন্ড হলেও এবারই প্রথম রিজিওনাল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চবিতে এবার এই প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ডে প্রায় ৩ শতাধিক টিম রেজিস্ট্রেশন করে। ফলে গ্লোবার র‍্যঙ্কিংয়ে ২য় অবস্থানে উঠে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম।

এ বিষয়ে হাল্ট প্রাইজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিরেক্টর তৌফিক আহমেদ উচ্ছাস বলেন, ‘এবারই প্রথম আমাদের ক্যাম্পাসে এই আয়োজনটা হচ্ছে। আশা করছি প্রতি বছরই দেশি-বিদেশি টিমগুলোর সমন্নয়ে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হবে চট্টগ্রামে।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত