32 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সরিষাবাড়িতে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

সরিষাবাড়িতে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ


বিএনএ, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীর ট্রেনের সঙ্গে ধাক্কায় সার বোঝাই ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন৷

বুধবার(৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড়ে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

এ দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেল লাইনের থেকে ট্রাক সরানোর কাজ চলছে। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত