32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২০২১ সালে সড়কে প্রাণ গেল ৬২৮৪ জনের

২০২১ সালে সড়কে প্রাণ গেল ৬২৮৪ জনের

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ঢাকাঃ সদ্য বিদায় বছর ২০২১ সালে সারা দেশে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার  ২৮৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন। নিহতদের মধ্যে নারী ৯২৭, শিশু ৭৩৪ জন।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোনা’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জনায় রোড সেফটি ফাউন্ডেশন। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি দুই হাজার ৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই হাজার দুইশ ১৪ জন, যা মোট নিহতের ৩৫ দশমকি ২৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা হার ৩৮ দশমিক ৬৮ শতাংশ। দুর্ঘটনায় এক হাজার পাঁচশ ২৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৪ দশমিক ২৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন সাতশ ৯৮ জন, অর্থাৎ ১২ দশমিক ৬৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ৭৬টি নৌ-দুর্ঘটনায় ১৫৯ জন নিহত, ১৯২ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। ঝালকাঠির সুগন্ধ নদীতে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জন নিহত, ২৩ জন চিকিৎসাধীন এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছে। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রায় সময় ফেরিঘাটে ৬ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ১২৩টি রেলপথ দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত