31 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর বেলজিয়ামে ভ্রমণ নিষেধাজ্ঞা

উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর বেলজিয়ামে ভ্রমণ নিষেধাজ্ঞা

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রো

বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের পর বেলজিয়ামে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রো ঘোষণা করেছেন যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ ঘোষণার একদিন পরে তার এ ঘোষণা আসে।

ডি ক্রু  সোশ্যাল মিডিয়ায়  লিখেন যে ” নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি খুব খারাপ হবে” এবং “পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারীদের বেলজিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে।”

“পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করব,” ।

বেলজিয়াম সরকার প্রধান বলেন, ইসরায়েলের নাগরিকদের যেমন নিরাপদে থাকার অধিকার কে বেলজিয়াম সমর্থন করে, তেমনি  আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি তার দেশ শ্রদ্ধাশীল।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী