27 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে দুইদিনে শতাধিক সেনা নিহত:বিরোধীদের দাবি

মিয়ানমারে দুইদিনে শতাধিক সেনা নিহত:বিরোধীদের দাবি

মিয়ানমারে দুইদিনে শতাধিক সেনা নিহত:বিরোধীদের দাবি

বিএনএ বিশ্বডেস্ক: মিয়ানমারে গত বুধবার (৩ নভেম্বর) ও বৃহস্পতিবার (৪ নভেম্বর) এই দুইদিনে বিরোধী যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শতাধিক জান্তা সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।  বেশ কয়েকজন প্রতিরোধযোদ্ধাও মারা গেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি জানায়,  মিয়ানমারজুড়ে জান্তা নিয়ন্ত্রিত বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে অভ্যুত্থানবিরোধী সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। ইয়াঙ্গুন, মান্দালয়, ম্যাগওয়ে, সাগাইংয়ের মতো শহরগুলোর পাশাপাশি তানিনথারি অঞ্চল এবং চিন, শান ও কায়াহ রাজ্যে অভ্যুত্থানবিরোধীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা বাহিনী।গত বৃহস্পতিবার পেকন শহরের  কয়েক ঘণ্টাব্যাপী স্থায়ী  লড়াইয়ে অন্তত ২০ সেনা এবং এক বেসামরিক প্রতিরোধযোদ্ধা নিহত হন।

বৃহস্পতিবার সকালে চিন ডিফেন্স ফোর্স (সিডিএফ) চিন রাজ্যের কানপেটলেট শহরে মোটরসাইকেল ব্যবহার করে একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ সেনা নিহত এবং আরও অনেকে আহত হন।

এর আগে, গত বুধবার মিন্দাত-মাটুপি হাইওয়েতে ৭৫টি গাড়ির সামরিক কনভয়ে অতর্কিত আক্রমণ চালায় সিডিএফ। এতে অন্তত ১০ সেনা নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে মারা গেছেন ৭৩ বছর বয়সী এক প্রতিরোধযোদ্ধা।

সেদিন সকালে পিডিএফ এবং চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সম্মিলিত বাহিনী সাগাইং অঞ্চলের কালে শহরে শাসক বাহিনীর ওপর আক্রমণ করে। এতে ৪৭ সেনা এবং এক প্রতিরোধযোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পিডিএফ। এ দুদিনে দেশটির আরও কয়েকটি অঞ্চলে জান্তা বাহিনী ও প্রতিরোধযোদ্ধাদের লড়াইয়ে হতাহতের খবর পাওয়া গেছে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের