26.4 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। এছাড়া এদিন দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া তথ্যানুযায়ী, মৃত দুইজনের মধ্যে জেবু আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৩ অক্টোবর ভর্তি হন। ৭ অক্টোবর সকালে তিনি মারা যান।

অন্যদিকে, মৃতের তালিকায় মীর তাসফিন নামে ৯ বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি হন। ওই দিনই শিশুটি মারা যান।

আরও পড়ুন: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রোববার

এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৭৮ জন। এর মধ্যে অক্টোবর মাসে মারা গেছে ৪ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫১ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?