27 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে বিষপানে স্বামী-স্ত্রী আত্নহত্যার চেষ্টা

ঝিনাইদহে বিষপানে স্বামী-স্ত্রী আত্নহত্যার চেষ্টা

ঝিনাইদহে বিষপানে স্বামী-স্ত্রী আত্নহত্যার চেষ্টা

বিএনএ,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা হলেন, উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের ছেলে রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)। এই দম্পতিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় ও প্রতিবেশী সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগে প্রেমের সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়ের বিষয়টি কনে পক্ষ মেনে নেয়নি। এ নিয়ে রিপনের পরিবারে মনোমালিন্যতা চলছিল। এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এরপর স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের