25 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৬ বিভাগে  বৃষ্টির সম্ভাবনা,১০ জেলায় বন্যার শঙ্কা

৬ বিভাগে  বৃষ্টির সম্ভাবনা,১০ জেলায় বন্যার শঙ্কা

কয়েক বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বিএনএ,ঢাকা: আজ শনিবার (৭ আগস্ট) ঢাকা, রাজশাহী,খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু  জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,ঢাকা,টাঙ্গাইল,পাবনা, ফরিদপুর,মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী,চট্টগ্রাম ও কক্সবাজার, অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে,দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানির সমতল মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। তাছাড়া উত্তরপূর্বাঞ্চলের কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

তারা জানায়, সাম্প্রতিক আবহাওয়ার  পূর্বাভাস অনুযায়ী আগামি ২ সপ্তাহে উজানের অববাহিকাগুলোর অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। এতে দেশের ১০টিরও বেশি জেলায় মধ্যমেয়াদি বন্যা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে,দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির সমতল বেড়ে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের শুরুর দিকে সতর্কসীমায় পৌঁছাতে পারে। ওই সময়ে তিস্তা ও ধরলা নদীর পানি সমতল কিছু স্থানে বিপদসীমা অতিক্রম এবং অববাহিকামুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভা্বনা রয়েছে। এছাড়া, দেশের পশ্চিমাঞ্চলের গঙ্গা নদীর পানির সমতল আগামী দুই সপ্তাহে বেড়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে।

অন্যদিকে, মধ্যাঞ্চলের পদ্মা নদীর পানি সমতল বেড়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শেষার্ধে অথবা তৃতীয় সপ্তাহের প্রথমার্ধে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এতে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলাগুলোর নিম্নাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, উত্তরাঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!