29 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ মো. নুরুল আলম ওরফে বাবুল (৪২) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রাউজান উপজেলার বাগেয়ান ইউনিয়নের গচ্চি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মদন জঙ্গল সড়কস্থ আনোয়ার পাশার গরুর খামারের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে কাঠের বাটসহ ১৭ ইঞ্চি লম্বা ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত দুই নল বিশিষ্ট একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সন্ত্রাসী বাবুল উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মকবুল আহাম্মদ সারাং বাড়ির প্রয়াত ইউনুছ মিয়া ওরফে ইউনুছ ড্রাইভারের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম  সঙ্গে ফোর্স নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে রাউজান থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের একটি মামলা (নং-০৩, ৫মার্চ ২০১৩) রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী