30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে পিবিআই

নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে পিবিআই


বিএনএ, জামালপুর :  জামালপুর পিবিআই মনিকা আক্তার ও মিম আক্তার নামে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে।মঙ্গলবার( ৭ জুন) জামালপুর পিবিআই গাজীপুর থেকে মনিকা আক্তার ও মিম আক্তারকে উদ্ধার করে।প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর পিবিআই। মনিকা ও মিম এর বাড়ী প্রতিবেশী শেরপুর জেলার সদর থানার খুনুয়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তাদের বাবার নাম মানিক মিয়া।
জামালপুর পিবিআই জানান, বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত ২৬ এপ্রিল মনিকা আক্তার ও মিম আক্তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। এই নিয়ে মনিকা ও মিম এর বাবা শেরপুর সদর থানায় জিডি ও  আদালতে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণ মামলা করে। আদালত জামালপুর পিবিআইকে ভিকটিমকে উদ্ধার পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মোতাবেক জামালপুর পিবিআই মনিকা আক্তার ও মিমকে গাজীপুর থেকে উদ্ধার করে।

পিবিআই এর তদন্ত কর্মকর্তা আবুল কালাম ও তদারকি কর্মকর্তা এসএম সালাউদ্দিন স্বাক্ষরিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয় উদ্ধারের পর মনিকা ও মীমকে আদালতে সোপর্দ করেছে।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের