29 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মাদক নিয়ন্ত্রণে চবিতে এবার ডোপ টেস্ট

মাদক নিয়ন্ত্রণে চবিতে এবার ডোপ টেস্ট


বিএনএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদক নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ নিয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্টেও হতে হবে উত্তীর্ণ।অন্যথায় ভর্তি পরীক্ষায় পাস করেও হারাতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ।
সোমবার (৬ মে) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (৫ মে) চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ডোপ টেস্টের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের চবিতে চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।প্রথমে আমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ডোপ টেস্টের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে কাজ শুরু করছি। তারপর পর্যায়ক্রমে আমরা অন্যান্য শিক্ষার্থীদেরও ধীরে ধীরে এ ব্যবস্থার আওতায় আনব। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতালের সঙ্গে কথা বলেছি। ডোপ টেস্টের খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। কোন প্রক্রিয়ায় ডোপ টেস্ট করতে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে।

বিএনএনিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের