30 C
আবহাওয়া
১২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টিসিবির মাধ্যমে গরুর মাংস আমদানি চেয়ে আইনি নোটিশ

টিসিবির মাধ্যমে গরুর মাংস আমদানি চেয়ে আইনি নোটিশ

৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

বিএনএ, ঢাকা: টিসিবির মাধ্যমে গরুর মাংস আমদানি চেয়ে সরকারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশ পাওয়ার পর আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

রোববার (৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং প্রতিনিয়ত দাম বাড়ছে। গরুর মাংস ইতোমধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এ ছাড়া গরুর মাংসের জোগান ও মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সংবিধানের অনুচ্ছেদ ১৫ এর লঙ্ঘন। শুধু তাই নয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যথাযথ পুষ্টি থেকে বঞ্চিত হয়ে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা সংবিধানের মৌলিক অধিকার ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজারমূল্য সহনীয় রাখা টিসিবির আইনি কর্তব্য। কিন্তু টিসিবি বিদেশ থেকে গরুর মাংস আমদানি না করে তার আইনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।

এ অবস্থায় নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অবিলম্বে গরুর মাংসের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য এবং টিসিবির মাধ্যমে গরুর মাংস আমদানি করে বাজারে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত