32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিস্ফোরণে আহত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিস্ফোরণে আহত

মোহাম্মদ নাশিদ বিস্ফোরণে আহত

বিএনএ, বিশ্ব ডেস্ক : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ রাজধানী মালেতে তার বাড়ির বাইরে এক বিস্ফোরণে আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার তিনি।

দেশটির পুলিশের দেয়া এক বিবৃতিতে জানা গেছে, বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় একজন বিদেশী পর্যটকও আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিএসএম জানিয়েছে।

নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক দলের সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ টুইট করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

টুইট তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত আক্রমণের কোনো জায়গা নেই আমাদের সমাজে। প্রেসিডেন্ট নাশিদ এবং আর যারা এ আক্রমণে আহত হয়েছেন, তাদেরসহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত