30 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দীঘিনালায় ব্রিজ ভেঙে নদীতে পড়ল পাথর বোঝাই ট্রাক

দীঘিনালায় ব্রিজ ভেঙে নদীতে পড়ল পাথর বোঝাই ট্রাক


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক মাইনী নদীতে পড়ে গেছে। এতে বাঘাইছড়ির সঙ্গে বাস ও ট্রাক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে সাজেক ফেরত পর্যটকরা দুর্ভোগে পড়েছে। পাশ্ববর্তী থানা বাজার হয়ে বিকল্প ব্রীজ থাকায় ছোট আকারের যানবাহনগুলো চলাচল করছে।

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাথর বোঝাই ট্রাক বেইলী বীজ দিয়ে পার হওয়ার সময় ব্রীজের শেষাংশে গিয়ে ট্রাকসহ ব্রীজ ধ্বসে পড়ে। এতে করে পাথর বোঝাই ট্রাকসহ নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টদের ধারণা অতিরিক্ত ভারি যানচলাচলের কারণে এঘটনা ঘটে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে তুলতে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। যান চলাচলের জন্য বিকল্প মাধ্যম থানা বাজারের ফুট ব্রীজ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত