34 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে ‘স্মার্ট ভিলেজ’ গেটের উদ্বোধন

লক্ষ্মীপুরে ‘স্মার্ট ভিলেজ’ গেটের উদ্বোধন


বিএনএ ডেস্ক: লক্ষ্মীপুর সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নবনির্মিত “স্মার্ট ভিলেজ” প্রবেশ গেটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে ফলক উন্মোচন ও ফিতা কেটে গেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ইবনে হুসাইন ভুলু প্রমুখ। এসময় দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটির অংশ হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়ার প্রত্যয়ে জেলাতে এ প্রথম হোসেনপুর গ্রামকে ‘স্মার্ট ভিলেজ’ ঘোষণা করা হয়েছে। জেলার ৫টি উপজেলায় পাঁচটি গ্রামকে ‘স্মার্ট ভিলেজ’ ঘোষণা করা হবে। ক্রমান্বয়ে অন্য গ্রামগুলোকেও স্মার্ট ভিলেজের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা হোসেনপুর গ্রামের ৫০ জনকে বেকার যুবককে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। অসহায় মানুষদের স্বাবলম্বী করতে তাদের মাঝে গরুর বাছুর বিতরণ করেছি। এছাড়া গ্রামটিকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।

বিএনএ/ বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন