29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধক্ষেত্রে বিয়ের সানাই দুই ইউক্রেন সেনার

যুদ্ধক্ষেত্রে বিয়ের সানাই দুই ইউক্রেন সেনার

যুদ্ধক্ষেত্রে বিয়ের সানাই দুই ইউক্রেন সেনার

বিএনএ ডেস্ক, ঢাকা: দুই দশক ধরে একসঙ্গেই আছেন তাঁরা। বিধানিক বিবাহবন্ধনেই আবদ্ধ ছিলেন, হয়তো কোনো এক সময়ে ধর্মীয় রীতিনীতি মেনে সেটিকে আনুষ্ঠানিক রূপ দিতেন। কিন্তু লেসিয়া ইভাশেঙ্কো আর ভ্যালেরি ফিলিমোনভের সব পরিকল্পনা এভাবে নষ্ট হয়ে যাবে, তা কে জানত! রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে যেখানে প্রতিদিন জীবন হারাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ সেখানে সুখের কল্পনা যেন বিলাসিতা।

তবে ভ্যালেরি আর লেসিয়া দেশের চরম ক্রান্তিকালেও বিলাসিতার সুযোগ ছাড়েননি। রুশ সৈন্যদের অস্ত্র-গোলাবারুদকে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রেই বিয়ে করেছেন দুজন।

সে বিয়েতে এসে আবার দুজনকে আশীর্বাদ করেছেন সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ইউক্রেনিয়ান বক্সার ও বর্তমানে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। রীতি মেনে নববধূকে শুভকামনাসূচক চুম্বনও দিয়েছেন তিনি।

যুদ্ধক্ষেত্রে বিয়ের সানাই দুই ইউক্রেন সেনার
যুদ্ধক্ষেত্রে বিয়ের সানাই দুই ইউক্রেন সেনার

টুইটারে বিয়ের ভিডিও আপলোড করে ক্লিচকো লিখেছেন, ‘রাজধানী রক্ষার দায়িত্বে থাকা একটা ব্যাটালিয়নের দুজন সৈন্য লেসিয়া ও ভ্যালেরিকে আজ শুভেচ্ছা জানিয়ে এলাম। একটি চেকপয়েন্টের পাশে অনুষ্ঠানটা হয়েছে। জীবন এগিয়ে যাবেই।

যুদ্ধের ১১তম দিনে সঙ্গী সৈন্যদের উপস্থিতিতে, নিয়ম মেনে, ফুলে-হাসিতে সুরভিত বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী