27 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা

দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা

দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা

বিএনএ, বিশ্বডেস্ক : সেনাবাহিনীর গুম-অপহরণ-হত্যা আর গ্রেফতার আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেছে মিয়ানমারের নাগরিকরা । বিবিসির খবরে বলা হয়, শনিবার এমন খবরই দিলেন মিয়ানমারের ভারত সীমান্তবর্তী কর্মকর্তারা। তারা জানান, সেনা অভ্যুত্থানের অশান্তি এড়াতে প্রায় অর্ধশত মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন। অপেক্ষায় আছেন আরও ৮৫ জনের একটি দল।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, পুলিশসহ যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে- তারা মিয়ানমারের বর্তমান সামরিক সরকারের অধীনে কাজ করতে চান না বলেই পালিয়েছেন। আর এদেরকেই ফেরত চেয়ে ভারতের মিজোরামের চম্পাই জেলার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মিয়ানমারের সেনাসরকার।

চিঠিতে বলা হয়, প্রতিবেশী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মিয়ানমারের আট পুলিশ সদস্যকে হস্তান্তর করার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি সেনাবহিনীর ক্ষমতা দখলের পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মিয়ানমার। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ বিক্ষোভ দমনে বেপোরোয়া হয়ে উঠেছে জান্তারাও।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের