28 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা


বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বলালপুর রেললাইন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত দুইটায় ইটবালু, সিমেন্ট লোড-আনলোড শেষে তিনি (মামুন) বাসায় চলে যান। ভোর পৌনে পাচঁটায় তাকে বাসা থেকে মোবাইলে ফোনে প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে হঠাৎ গুলি করে দুই যুবক পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মামুনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!