29 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফের লং মার্চ শুরুর ঘোষণা ইমরানের

ফের লং মার্চ শুরুর ঘোষণা ইমরানের

ফের লং মার্চ শুরুর ঘোষণা ইমরানের

বিএনএ বিশ্বডেস্ক: আবারও রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে এই যাত্রা শুরু হবে। এর আগে তার ওপর হামলাকে কেন্দ্র করে লং মার্চের কার্যক্রম স্থগিত করা হয়।

আল-জাজিরার খবরে বলা হয়, রোববার (৬ নভেম্বর) লাহরের পর্বাঞ্চলের একটি হাসপাতাল থেকে এ বিষয়ে কথা বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন ইমরান খান।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ওয়াজিরাবাদ থেকেই মঙ্গলবার লং মার্চ শুরু হবে। এর আগে সেখানেই ইমরান খানের ওপর হামলা করা হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন।

ইমরান খান জানিয়েছেন, লং মার্চ শুরু হলেও এখনই তিনি যোগ দেবেন না। তবে এটি যখন রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে তখন তিনি যোগ দেবেন।

এ দিকে আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী