28 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ সংস্কারে জনসাধারণের মতামত নেয়া হবে: কমিশন প্রধান

পুলিশ সংস্কারে জনসাধারণের মতামত নেয়া হবে: কমিশন প্রধান

পুলিশ সংস্কারে জনসাধারণের মতামত নেয়া হবে: কমিশন প্রধান

বিএনএ,ঢাকা: বাংলাদেশ পুলিশ বিভাগে সংস্কারে সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেয়া হবে বলে জানিয়েছেন গঠিত কমিশনের প্রধান সাবেক সচিব সফর রাজ হোসেন।

রোববার (৬ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেন, ‘সদস্যদের সঙ্গে বৈঠক হলো। তবে আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ যোগাড় চলছে। আনুষ্ঠানিক কাজ শিগগিরই শুরু হবে। সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হবে ।বেঁধে দেয়া সময়ের মধ্যেই প্রতিবেদন দেয়া সম্ভব ‘দেড়শ বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশও করা হবে।’

এ সময় পুলিশ সংস্কার কমিশনকে যাবতীয় সহযোগিতা করার কথা জানান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল, সাবেক বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা ও মানবাধিকার কর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান। এছাড়া কমিশনে আরও থাকবেন শিক্ষার্থী প্রতিনিধি।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন