24 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু, একদিনে হাসপাতালে ভর্তি আরও ২০৩

ডেঙ্গু, একদিনে হাসপাতালে ভর্তি আরও ২০৩


বিএনএ ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২০৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হলেন।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার ২৪ ঘন্টায়  ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭২০ জন ভর্তি আছেন। আর অন্যান্য বিভাগীয় শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৩ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই ৬৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী