26 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের রাষ্ট্রপতি এবং রাহুল গান্ধীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের রাষ্ট্রপতি এবং রাহুল গান্ধীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিএনএ ডেস্ক: ভারত সফরের দ্বিতীয় দিনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেখ হাসিনা পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা বলেন দেই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে যাওয়ার মাধ্যমে ভারতে তাঁর চার দিনের সফরের দ্বিতীয় দিন শুরু করেন। এ সময় নরেন্দ্র মোদি তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রপতি ভবন থেকে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান। সেখানে তিনি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের জাতির পিতার স্মৃতিসৌধে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি উপহার দেন স্মৃতিসৌধের সচিব।

কংগ্রস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
কংগ্রস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পরে বিকেলে নয়া দিল্লির আইটিসি হোটেলের মিটিং রুমে ভারতের কংগ্রস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার নয়াদিল্লি যান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের