32 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রী নিহত

রাজধানীতে ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রী নিহত

রাজধানীতে ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর কদমতলীর মুন্সিখোলা এলাকায় একটি পাঁচ তলায় রংয়ের কাজ করার সময় ক্রেন থেকে নিচে পড়ে রাকিব হোসেন (১৯) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে মুন্সিখোলা ফ্যামাস স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফ্যামাস স্টিল মিলের সুপারভাইজার মো. সাগর হোসেন জানান, সকাল থেকে ১৫ জন মিস্ত্রি মিলে রংয়ের কাজ করছিলেন। রাকিব ক্রেনের উপরে দাঁড়িয়ে রংয়ের কাজ করার সময় হঠাৎ সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রাকিবের বড় ভাই মো. জুয়েল জানান, তাদের বাড়ি ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট গ্রামে। বাবার নাম মো. হারুন মিয়া। কদমতলির রায়েরবাগ এলাকায় থাকতেন।

বিএনএনিউজ/আজিজুল হকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত