32 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষার উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয়: মেমং মারমা

শিক্ষার উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয়: মেমং মারমা

শিক্ষার উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয় মেমং মারমা

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বুলবেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকার) অর্থায়নে গুইমারা উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার ২৬টি বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহের অংশ হিসেবে ৭টি বিদ্যালয়ে ১৭৬ জোড়া বেঞ্চ প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন প্রধান অতিথি গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এসময় উপস্থিত ছিলেন জাইকার গুইমারা উপজেলা কো-অডিনেটর রুনি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গুইমারা উপজেলায় শিক্ষা বিস্তারে তিনি সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত