29 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির অগ্রগতি বিবেচনায় ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) এ সিদ্ধান্তের কথা জানান তিনি। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অল্প সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে, যাতে সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত করা যায়।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কী ধরনের অগ্রগতি হয়েছে বা স্থগিতাদেশ কতদিন থাকবে এ ব্যাপারে হোয়াইট হাউসও বিস্তারিত কিছু  বলেনি। ।

ট্রাম্পের ঘোষণার পরপরই মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার প্রায় ২ দশমিক ৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

মাইন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকির মাধ্যমে ইরান প্রণালিতে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কিছু বন্দর অবরোধ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!