26 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো.হাসান মুরাদ (৪২), মো.উমর ফারুক প্রকাশ ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো.সাজ্জাদ হোসেন রিফাত প্রকাশ রাশেদ (২৫), মো. গোলজার হোসেন (৫৮), মো.আনোয়ার হোসেন (৪৫), মো.আবদুল আজিজ (৪৭), মো.মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো.শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), মো.শাহিন কবির (২৭), মো.বেলাল হোসেন প্রকাশ রাশেদ হেলাল (৪০), মো.ইব্রাহিম (৩৪), মো.সোহাগ (৩৮), মো.সাকিব (১২), মো.নয়ন (১৯), মো.জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো.রাব্বি (১৯), মো.আবুল কাশেম (৪০), রবিউল হাসান প্রকাশ বাবু, মো.আজাদ (২২), মো.রাজু (৩০), মো.বাবলু (৩২), মো.নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম প্রকাশ ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো.ফয়সাল (৩৪) ও মো.আরমান (৩৫)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের