31 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যে কারণে ঢাকায় বিমানের নিরাপদে জরুরি অবতরণ 

যে কারণে ঢাকায় বিমানের নিরাপদে জরুরি অবতরণ 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের

বিএনএ, ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট রাজধানীর শাহজালাল বিমানবন্দরে নিরাপদে  জরুরি অবতরণ করেছে। কলকাতা থেকে বিমানটি ( বিজি-৩৯২ ফ্লাইট) ভারতের স্থানীয় সময় সোমবার(৬ মার্চ) সকাল ৯টা ১৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

উড্ডয়নের পর উড়োজাহাজের একটি চাকার টায়ার ফেটে গেলে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। একইদিন সকাল ১০টা ৩ মিনিটে এটি নিরাপদে অবতরণ করে। অবতরণের সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রস্তুত ছিল।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি কানাডার ড্যাশ ৮-৪০০ মডেলের।

বিএনএনিউজ২৪,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী