31 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চাকরিতে যোগদান করলেন আসিফ আকবর

চাকরিতে যোগদান করলেন আসিফ আকবর

আসিফ

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ভার্সেটিল গ্রুপের ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ)-এর ‘কান্ট্রি হেড’ পদে যোগ দিয়েছেন। সম্প্রতি চাকরির বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাকরির বিষয়টি জানিয়ে আসিফ লিখেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরিজীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’

চাকরি সম্পর্কে জানিয়ে আসিফ আরও লিখেন, ‘চাকরির অফার এবং ধরন দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি।’

এই চাকরির মাধ্যমে ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে উল্লেখ করে জনপ্রিয় এই সংগীতশিল্পী লিখেন, ‘এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আছে। আমার জন্য দোয়া করবেন।’

নব্বইয়ের দশকে আসিফের গায়কী জীবন শুরু হয়েছিল। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সুনামি তুলেছিলেন গোটা দেশে। ক্যাসেট বিক্রিতে রেকর্ড গড়েছিল তার এই অ্যালবামটি। সেই থেকে সুনামের সঙ্গে গান গেয়ে চলেছেন আসিফ। তার নতুন চাকরির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন