33.1 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বান্ধবীকে নিয়ে সৌদিতে থাকতে পারবেন রোনালদো?

বান্ধবীকে নিয়ে সৌদিতে থাকতে পারবেন রোনালদো?

বান্ধবীকে নিয়ে সৌদিতে থাকতে পারবেন রোনালদো?

বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি ফুটবল ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে দেশটিতে বসবাস শুরু করেছেন পর্তুগিজ ফুটবল তারকা রোনাল দো। কয়েক দিন আগে আড়াই বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ৩৭ বছর বয়সি এ ফুটবল তারকা।

বান্ধবী জর্জিনার বিবাহবহির্ভূত সম্পর্কও বহুদিনের।পাঁচ সন্তানও রয়েছে রোনাল্ডো-জর্জিনা দম্পতির। তবে বান্ধবীর সঙ্গে সৌদি আরবে একসঙ্গে অবস্থান করতে পারবেন কিনা— এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সৌদি আরবের আইন অনুযায়ী, বিয়ে ব্যতীত কোনো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একসঙ্গে থাকা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা বলছেন, বান্ধবীকে নিয়ে একসঙ্গে থাকা অপরাধ হলেও এ নিয়ে সৌদি প্রশাসন নীরবতা পালন করবে। রোনালদোকে কোনো ধরনের জবাবদিহির আওতায় পড়তে হবে না।

জর্জিনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে গত নভেম্বরে মিডিয়ায় এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু ভাবেননি তিনি। তবে পরে বিয়ে করার ইচ্ছা আছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার