30 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে ইংলিশ স্পিকিং কনটেস্ট অনুষ্ঠিত

ববিতে ইংলিশ স্পিকিং কনটেস্ট অনুষ্ঠিত

ববিতে ইংলিশ স্পিকিং কনটেস্ট অনুষ্ঠিত

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০। ফিট এলিগেন্স প্রেজেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে সকাল ১১টায় শুরু হয়।

ক্যারিয়ার কার্নিভাল ও ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০ এর উদ্বোধন করেন রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা। তারা হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যবসায় অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির।

এসময় তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক সময়ে ইংরেজী স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ। এমন সময় উপযোগী প্রতিযোগিতা আয়োজনের জন্য ববি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটিকে ধন্যবাদ জানান উপদেষ্টামন্ডলীর সদস্যরা।

নির্ধারিত পাঁচটি টপিকের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৩ জন প্রতিযোগীর মধ্যে ২৭ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা সংগঠনের শুরু থেকেই চেষ্টা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রিসার্চ এবং বিদেশে হায়ার এডুকেশনের স্বপ্ন দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সপ্ট স্কিল ডেভেলপমেন্টে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ইংলিশ স্কিকিং কনটেস্ট ১.০।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত