29 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে দিনে দুপুরে যুবক খুন

ঝিনাইদহে দিনে দুপুরে যুবক খুন

খুন

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৫ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।হামিদুল ইসলাম জনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচাও করেছেন। দুপুরে অনেকের সাথে মসজিদে নামাজ পড়তেও যান হামিদুল ইসলামা জনি। পরে বিকেলে তার বাবা এসে দোকানের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানায়, ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পিছনে মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, নিহতের গলয় একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের