29 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৩ পুলিশ

চট্টগ্রামে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৩ পুলিশ

এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে রোহিঙ্গা আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত উপ-কমিশনারকে।

রোববার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ জোনের ডিসি জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক মামলার আসামি পলায়নের ঘটনায় সিএমপির দক্ষিণ জোনের এডিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের এক সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন গোয়েন্দা তৎপরতাও বাড়ানো পাশাপাশি পলাতক আবুল কালামকে ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বরখাস্ত হওয়া পুলিশের দুই কনস্টেবল হলেন- শাহাদাত ও নজরুল। তবে বরখাস্ত হওয়া একজন এসআইয়ের নাম জানা যায়নি।অন্যদিকে পলাতক আবুল কালাম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদাপাড়া রোহিঙ্গা শরণার্থী পুরাতন রেজিস্ট্রার ক্যাম্পের বাসিন্দা।

এর আগে রোববার (৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কদমতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম আবুল কালামকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদি হয়ে কালামের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা করার সময় কালামকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এরপর বিকেল ৩ টার দিকে কালামকে কোতোয়ালী থানার দুইজন কনস্টেবল আদালতের জিআরও শাখায় নিয়ে যায়। তখন দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে আবুল কালাম পালিয়ে যায়।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী