27 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার

বিএনএ, ঢাকা : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার(৫ নভেম্বর)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় নাশকতার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ৩১ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়। পরে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

এছাড়া পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছয়দিনের রিমান্ডে রয়েছেন। আর প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী