27 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ছুরিকাঘাতে আলমসাধু চালককে হত্যা

ঝিনাইদহে ছুরিকাঘাতে আলমসাধু চালককে হত্যা

ঝিনাইদহে ছুরিকাঘাতে আলমসাধু চালককে হত্যা

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহের কোটচাঁদপুরে ছুরিকাঘাতে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার(৫ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন কোটচাঁদপুর শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমসাধু চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় শহরের সলেমানপুর দাসপাড়া এলাকার শামছুদ্দিনের ছেলে আলম হোসেন সেখানে বসা নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে ছুরিকাঘাত করে আলম পালিয়ে যায়। সবুজকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকদের ভাষ্য ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে সে মাদকসেবন করে আসছে। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।

তবে স্থানীয়রা  বলেছেন, আলম মাদকাসক্ত হলেও প্রতিবন্ধি নয়। প্রতিবন্ধি হলে সে পালানোর চিন্তা কি ভাবে করে ? প্রতিবন্ধি সাজিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হতে পারে এমন কথা কেউ কেউ বলছেন।

বিএনএ/ আতিক রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের