32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল ইরান

ভূমিকম্পে কাঁপল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানে দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ছিল ৫ দশমিক ৭৩। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) ইরানের দক্ষিণাঞ্চলের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ভূকম্পনটির অভিঘাতকে আরও বেশি তীব্র করে তোলে।

গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে। গত জুন মাসেও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারো একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত